![]()

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ পাথর কোয়ারী থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও অনাকাক্সিক্ষত মৃত্যু প্রতিরোধে ৫৫ টি অস্থায়ী তাঁবু থেকে ১২শ’ শ্রমিককে তাদের নিজ নিজ এলাকায় চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সকাল ১১.৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতায় কালাইরাগ কোয়ারি থেকে ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ১২শ’ জন শ্রমিকের তল্পিতল্পাসহ তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, পাথর কোয়ারীতে অনাকাঙ্খিত মৃত্যু এড়াতে শ্রমিকদেরকে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। এখানে যে শ্রমিকরা কাজ করে তাদের বেশির ভাগই সিলেটের বাইরের এলাকার লোক। এই শ্রমিকরা এখানে না থাকলে কোয়ারীর মালিকরা অবৈধভাবে পাথর উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করার জন্যই তিনি এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন বলে জানান।