সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৬ মাস পর মোবাইল সেবা পাচ্ছে কাশ্মীর

প্রায় ছয় মাস পর জম্মু ও কাশ্মিরে সচল হয়েছে প্রিপেইড মোবাইল ফোন সেবা। কর্মকর্তারা জানিয়েছেন, প্রিপেইড মোবাইলের ভয়েস কল ও এসএমএস সেবা পুনরায় চালু করা হয়েছে।
গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত নেওয়ার আগে উপত্যকার ওপর আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। এর অংশ হিসেবে সেখানে ইন্টারনেট, ফোন ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে গত কিছু দিন ধরে পর্যায়ক্রমে বিভিন্ন পরিষেবার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে কাশ্মিরের ঊর্ধ্বতন কর্মকর্তা রোহিত কানসাল জানিয়েছেন, বান্দিপোরা ও কুপওয়ারা ছাড়াও উপত্যকাটির আরও দশটি জেলায় কিছু সীমাবদ্ধতা রেখে টুজি ইন্টারনেটও সচল করে দেওয়া হবে। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট সংযোগ দেওয়ার আগে টেলিকম সেবাদাতারা গ্রাহকের প্রমাণপত্র পরীক্ষা করে দেখবেন।
এর আগে গত সপ্তাহে কাশ্মির উপত্যকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়গুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিধিনিষেধের আওতায় থাকবে বলে সরকারি নির্দেশে বলা হয়েছে।
ভারতের সর্বোচ্চ আদালতে দায়ের করা এক পিটিশনের জবাবে গত সপ্তাহে বলবৎ থাকা সব বিধিনিষেধ এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার আদেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: