সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৮ সেকেন্ড আগে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাহরাইনে ফের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে বা বাংলাদেশ সময় রোববার ভোর ৩টার দিকে এই হামলা চালানো হয়। এএফপি ও ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়। এতে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার লক্ষ্য ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পর সেখানে আগুন ধরে যায়। তবে অবকাঠামোটির অবস্থান বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকো পরিচালিত একটি তেল শোধনাগারও আছে।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে একাধিক হামলা চালিয়ে আসছে ইরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: