সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ৩২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে

ডেইলি সিলেট ডেস্ক ::

গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে এ উত্তর দেন তিনি।

জাহেদ উর রহমান জানান, গোপালগঞ্জে যে নৃশংসতা ও সহিংসতা হয়েছে সেটি সরকার সহ্য করার কোন কারণ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে তো আসলে স্বাভাবিক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও এই মুহূর্তে বেআইনি। একটা সমাবেশ করলে সভা করলে সেটাও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা। এই ঘটনা সরকার টলারেট করার কোন কারণ নেই।

তবে এই সরকারের আমলে পুলিশ ‘প্রপোরশনেট’ হারে বলপ্রয়োগ করবে বলে উল্লেখ করেন তিনি।

তবে, গোপালগঞ্জে নাশকতায় জড়িতদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলে বলেও জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, অবশ্যই আমি নিশ্চিত করছি যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথ বাহিনী আছেন, তারা অবশ্যই গ্রেফতার হবেন। তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: