সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরানকে কিউবার মতো অবরুদ্ধ করা বা ভেনিজুয়েলার মতো আত্মসমর্পণে বাধ্য করার কোনো সুযোগ নেই। এমনকি মার্কিন হামলার কোনো শঙ্কা তৈরি হলে এবার আর বসে থাকবে না তেহরান, বরং তারাই আগে হামলা চালাবে।

সম্প্রতি ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ঘারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মূলত কূটনীতির আড়ালে নতুন করে হামলার প্রস্তুতি নিতেই সময়ক্ষেপণ করছে। মার্কিন প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মনে করিয়ে দিতে চাই, ইরান কিউবা নয় যে আপনারা খুব সহজে একে অবরুদ্ধ করে রাখবেন। এটি ভেনিজুয়েলাও নয় যে চাইলেই আত্মসমর্পণে বাধ্য করবেন।”

তিনি আরও দাবি করেন, আকাশ ও স্থলপথে নানা অবরোধ দিয়েও মার্কিন সেনারা এ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় তিনি জানান, শত্রুদের মোকাবিলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে ইরানের সঙ্গে তাদের ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানি এই উপপররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, “আইনি দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আমরা এখনো যুদ্ধাবস্থাতেই রয়েছি।”

এদিকে, এই উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনার মধ্যেই গতকাল সকালে বাহরাইনে একটি হেলিকপ্টার ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, ওই ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। তবে বাহরাইন সরকারের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: