সর্বশেষ আপডেট : ২০ মিনিট ২৫ সেকেন্ড আগে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকার কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাতে এক খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বে সিরিক উপকূল বরাবর দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করেছে।

উল্লেখ্য, ‘এমকিউ-১ প্রিডেটর’ হলো জেনারেল অ্যাটমিক্স নির্মিত মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড্ডয়নে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত বিমান, যা মূলত মার্কিন বিমান বাহিনী পরিচালনা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: