সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড আগে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকার বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে এবং ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণীভূত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: