সর্বশেষ আপডেট : ৭ মিনিট ১৯ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের

ডেইলি সিলেট ডেস্ক ::

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানান, এই সরকারের কাছে কোন জবাব আশা করেন না তিনি।

তিনি বুধবার রাতের ঘটনার কথা উল্লেখ করে, এই ঘটনায় পেট্রল বোমা ব্যবহৃত হয়নি বলে সংশ্লিষ্ট থানার ওসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

সেই থানার যে ওসি উনি কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোন ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রল বোমা মারা হয়নি, বলেন নাহিদ ইসলাম।

একইসঙ্গে, এনসিপির আরেক নেতা হাসিব ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, মাননীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি?

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: