সর্বশেষ আপডেট : ১৭ মিনিট ৫৯ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুর্নীতিতেই অতীত জৌলুস হারিয়েছে সমবায় সমিতি: রাষ্ট্রপতি

ডেইলি সিলেট ডেস্ক ::

দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো তাদের অতীতের গৌরব ও অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতকে খাদের কিনারা থেকে তুলে আনতে বিদ্যমান আইনি প্রতিবন্ধকতা দূর করা, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করা এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমানোর ওপর জোর দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

নিজ শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, একসময় ঠাকুরগাঁওয়ের মতো ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমে ব্যাপক কর্মচাঞ্চল্য ছিল। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত থাকতেন। কিন্তু সময়ের ব্যবধানে সমবায় সংগঠনগুলোর ভেতরের দুর্নীতির কারণেই আজ অধিকাংশ সমিতি নষ্ট হয়ে গেছে। দেশে এনজিওগুলোর সফল বিস্তারের কারণে সমবায় খাত এখন কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সমবায়গুলোকে এখন এনজিওগুলোর সঙ্গেই প্রতিযোগিতা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে।

সমবায় খাতের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী আইনগুলো যুগোপযোগী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানের সফল উদাহরণ হিসেবে ‘মিল্ক ভিটা’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিষ্ঠানটি লাভজনক হলেও এর বিস্তৃতি ও মুনাফা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

সমবায় পণ্যের বাজারজাতকরণকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, তা বাজারে পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ই-কমার্স ও ডিজিটাল বিপণন ব্যবহারের মাধ্যমে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি আধুনিক ও সম্ভাবনাময় খাত হিসেবে স্টার্টআপ ও সুনীল অর্থনীতিতে (ব্লু-ইকোনমি) তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: