সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৫১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ-চীন মেগা চুক্তি, ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

এই চুক্তির ফলে বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিশাল চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হলো।
অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসি চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কর্মসূচি রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়তে চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সরকার পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলবে এবং মোংলায় আরও নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগ করায় প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: