সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ওএমএস (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএসের ট্রাকসেল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে ওএমএস (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। ওএমএস কার্যক্রম যাতে প্রকৃত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। এ কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।

এদিকে নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ওএমএস কার্যক্রমে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারবেন। শহীদ মিনার চত্বরের বিক্রয়কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ জন সাধারণ মানুষ এ সুবিধা পাবেন। এ কেন্দ্রে প্রতিদিন এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মোট নয়টি নির্ধারিত স্থানে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: