সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

ডেইলি সিলেট ডেস্ক ::

তিন বছর ধরে চলা যুদ্ধ ও চরম অস্থিরতার পর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এদিনের নির্বাচনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য রকমের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৭ শতাংশ, যা ওই সময়ের হিসাবে ইসরাইলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। চার মিলিয়নের বেশি মানুষ ভোট দেওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়।

ভোটের এই উচ্চ হার দেখে রীতিমতো নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব ও বামপন্থী এলাকায় ভোটারদের উপচে পড়া ভিড় দেখে তিনি তার সমর্থকদের উদ্দেশে চরম সতর্কবার্তা দিয়ে দাবি করেন, এর ফলে ‘ইহুদি রাষ্ট্র ঝুঁকির মুখে’ পড়েছে। ডানপন্থী ভোটারদের দ্রুত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীরা নানা উপায়ে নির্বাচন ছিনতাই করার চেষ্টা চালাচ্ছে।

অবশ্য নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী গ্যাডি আইজেনকোটের দল জানিয়েছে, পরাজয়ের ভয়ে নেতানিয়াহু এখন থেকেই নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অজুহাত তৈরি করছেন।
এদিকে নির্বাচন চলাকালে বিভিন্ন দল ব্যালট পেপার সরানো বা ছোটখাটো জালিয়াতির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ মেলেনি। অন্যদিকে, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বেশ কিছু স্থানে কঠোর পদক্ষেপ নেয় এবং ভোট প্রভাবিত করার অভিযোগে কয়েকজনকে আটক করে। সব মিলিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও রেকর্ড ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এবারের নির্বাচন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: