সর্বশেষ আপডেট : ৫৫ মিনিট ২৪ সেকেন্ড আগে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭৭

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারের ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগে পরিচালিত অভিযানে এই ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, রমনা বিভাগ ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের কাছ থেকে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করেন। একই সঙ্গে অভিযানের মাধ্যমে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এসব আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: