সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মদিনায় হুতিদের ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবা বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী এমন একটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এটি ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে আঞ্চলিক শান্তি বিনষ্টকারী যেকোনো আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করে যে, হুতি গোষ্ঠী মদিনার ওই বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। জোটের দাবি, এই হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও মূল বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে কোনো প্রভাব পড়েনি। তবে হুতি বিদ্রোহীরা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।

উল্টো তারা জানিয়েছে, সৌদি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রও সানায় জোট বাহিনীর ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে’ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক এই উত্তেজনাকে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকেই নতুন করে এই সংঘাত শুরু হয়। এরপর হুতিদের আন্তসীমান্ত হামলা ও লোহিত সাগর উপকূলে আধিপত্য বিস্তারের জবাবে ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: