সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লালবাগে বাসা থেকে আইনজীবীর লাশ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার লালবাগের শহীদনগর বউবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন নামে ৪৭ বছর বয়সী এক আইনজীবীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগর বউবাজার এলাকার ৩ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির দুদিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন।

তিনি বলেন, “নিহত আনোয়ার জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। কিন্তু বার কাউন্সিলে ২০১২ সালের পর থেকে অনিয়মিত ছিলেন।”

পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। পরিবারের অন্য সদস্যরা কামরাঙ্গীরচর এলাকায় থাকেন।

ওসি বলেন, “তিনি বিয়ে করেছিলেন, সম্ভবতো ডিভোর্স হয়ে গেছে। ওই বাসায় তিনি একাই থাকতেন।”

শনিবার ওই বাসার পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরে তার বোন ও বোন জামাই ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওসি জামিল আরও বলেন, “ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: