সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাচসাস থেকে সাংবাদিকতা ও গীতিকার জীবনের স্বীকৃতি পেলেন আশিক বন্ধু

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ সাংবাদিক সমিতি বাচসাসের আয়োজনে ‘মিলনে আনন্দে আমাদের গুণীজন’ শীর্ষক বাচসাস পরিবারের কবিতা, পিঠা, গান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাচসাস। এতে গুণীজন সম্মাননা পেয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার-সুরকার আশিক বন্ধু।
এই আয়োজনে আরো সম্মাননা পেয়েছেন- রোজাউর রহমান রিজভী, ওমর ফারুক, রবিউল ইসলাম জীবন, তারেক আনন্দ, সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর ও মাহমুদ মানজুর।

অনুষ্ঠানের মঞ্চে আশিক বন্ধুর হাতে সম্মাননা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মাননা অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে আশিক বন্ধু বলেন, “বিনোদন এবং চলচ্চিত্র সাংবাদিকরা সবসময় সব শিল্পী এবং তারকাদের নিউজ করে এবং পুরস্কার দিয়ে অবদান রাখেন। এবার আমরা নিজেরা নিজেদের সাধনা ও কাজের মূল্যায়নে সম্মাননা পেলাম নিজেদের পরিবার এবং প্রিয় সংগঠন বাচসাস থেকে।”

তিনি আরও বলেন, “এই আনন্দ এবং প্রাপ্তি আমাকে সবসময় আরও ভালো কাজের অনুপ্রেরণা ও সাহস জোগাবে।”

বাচসাসের বর্তমান কমিটির উদ্যোগের প্রশংসা করে আশিক বন্ধু বলেন, “এবার বাচসাস পরিবারের মেধাবী সদস্যদের গুণীজন সম্মাননা দিয়ে একটা অন্যরকম চমৎকার দৃষ্টান্ত দেখালো বাচসাস বর্তমান কমিটি।”

নিজের দীর্ঘদিনের কাজের স্বীকৃতির জন্য বাচসাস পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার বিনোদন সাংবাদিকতা ও গীতিকারের পথচলায় বাচসাস যে মূল্যায়ন করেছেন এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাচসাস পরিবারের প্রতি।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: