সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মানবিকে পাসের হার ৫০ শতাংশের নিচে

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। ফলে এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪ দশমিক ২৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে, ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। এ বিভাগে বোর্ডটির পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ।

সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। ফলে এসব বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: