সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকার বিভাগীয় কমিশনারসহ সচিব হলেন ২ জন

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার বিভাগীয় কমিশনারসহ দুই কর্মকর্তা সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া অপর কর্মকর্তা সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার মো. খায়রুল কবীর মেননকে করা হয়েছে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের ধারায় বদলির পাশাপাশি পদোন্নতিও দিচ্ছে অনেক কর্মকর্তাকে। কিছু সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে সরিয়েছে। আবার কিছু কর্মকর্তার ২৫ বছর পূর্তি হওয়ায় তাদের অবসরে পাঠানোও হয়েছে।

বুধবার পৃথক দুই আদেশে এ দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেওয়া হয়।

গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়। এখন সেখানে দায়িত্ব পেলেন শরফ উদ্দিন।

অপরদিকে এনএপিডির মহাপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসনে যুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: