সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আউয়ালের নেতৃত্বে মিছিল

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর নয়াপল্টন এলাকায় ২০২৬-২৭ সালের বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাগত মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে যেয়ে শেষ হয়। মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, বাজেটে জান্নাত কার্ড না দেখে মন খারাপ করেছে জামায়াত ইসলাম। এজন্য তারা বিরোধিতা করছে। আবার মাদকের মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ করছেন তারা। জনগণ তাদের ঈমান নিয়ে সন্দেহ করছে।

এসময় তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০ টি পণ্যের দাম কমানো হয়েছে বাজেটে। এগুলো নিয়ে কোন এপ্রিসিয়েশন জানাচ্ছে না বিরোধী দল। কিন্তু মাদকের মূল্য বৃদ্ধিতে তাদের মন খারাপ হয়েছে। এ এক অদ্ভূত বিষয়।

বাজেটের স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ডাঃ মিজান রহমান, ডাঃ নিশাত সুলতানা মুন্নী, ডাঃ ইমরান হাফিজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ সভাপতি ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ সাব্বির শরীফ শাকিল, পপুলার মেডিকেল কলেজ সভাপতি ডাঃ ফাইরুজ ফান্নানা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, দক্ষিণ ছাত্রদল সহ সভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আসাদ, ছাত্রদল নেতা সাব্বির মাহমুদ তিহান, আতিকুর রহমান, সুলতান আহমেদ, নার্সিং সম্পাদক সাগর হালদার, নিয়াজ আহমেদ সাগর, রুবেল আহমেদ-সহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: