সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটি ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক এবং একটি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। খবর শাফাক নিউজের।

শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি, কোম্পানি ও জাহাজগুলো ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানি এলপিজিকে ওমানের জ্বালানি হিসেবে দেখিয়ে এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করছিল বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, সংযুক্ত আরব আমিরাত ও চীনভিত্তিক একটি নেটওয়ার্কের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ ছাড়া একটি ইরানি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ও এর কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে সহায়তা করছিল।

মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ইরানের বাণিজ্য বা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার কর্মকাণ্ডে সহায়তাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ ও আর্থিক সংস্থার বিরুদ্ধেও ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘ডাভিনা’ নামের একটি জাহাজ আটক করা হয়েছে। তাদের দাবি, ইরানকে সহায়তা দেওয়া অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: