সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ নিয়ে গত ৫২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৬৮টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৬টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল মঙ্গলবার (৫ মে) সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ শিশু চট্টগ্রাম বিভাগের, ২ রাজশাহীর। এ ছাড়া সিলেট, খুলনা ও বরিশালে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৭৩টি শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ১৮২টি শিশু সিলেট বিভাগের আর ১২২টি ঢাকা বিভাগের। অন্যদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৫ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: