সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

বিসিবি নির্বাচনের দামামা বেজে গেল আনুষ্ঠানিকভাবে। নির্বাচনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি। নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের মনোনয়ন আহবান করা হবে দ্রুতই। পাশাপাশি নির্বাচক কমিশনের কাঠামোও ঠিক করা হয়েছে।

বিসিবির অ্যাড-হক কমিটির সভা শেষে সোমবার (৪ মে) বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা জানান সভাপতি তামিম। বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিস্তারিত।

‘বিসিবির পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম পদক্ষেপ হিসেবে, বিসিবি সংবিধানের ১২.৭ ধারা অনুযায়ী সকল বিভাগ থেকে কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করে শিগগিরই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।’

‘নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে থাকবে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত সদস্য থাকবেন দুজন।’

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমেই দায়িত্ব নিয়েছিল একটি পরিচালনা পর্ষদ, যেখানে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই নির্বাচনে অনেক অনিয়ম ও দুর্নীতি খুঁজে পাওয়ায় গত ৭ এপ্রিল পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি এবং তামিমকে প্রধান করে নতুন অ্যাড-হক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে নিদের্শনা দেওয়া হয়।

তামিম অবশ্য কদিন আগে বলেছিলেন, তিন মাস সময় তারা নেবেন না, জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। সেই কথা অনুযায়ীই প্রক্রিয়া শুরু হয়ে গেল।

অ্যাড-হক কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার দিনই তামিম পরিস্কার করে দিয়েছিলেন, তিনি নির্বাচনে অংশ নেবেন।

এ দিনের বোর্ড সভায় আরও দুটি সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও বরিশালে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে অ্যাড-হক কমিটি করেছিল আগে বোর্ড, তা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া দুই বছরের জন্য বিসিবির বেভারেজ পার্টনার হয়েছে কোকা-কোলা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: