সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা (২৩) ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিক ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

হামজার বাবা আমিন মুন্সি বলেন, “বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে হামজা সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা ছয় যুবক বাড়িতে প্রবেশ করে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়।

“তখন হামজা দৌড়ে পালাবার চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যায়। সেখানে তারা আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে যায়। কেন কী কারণে তারা ছেলেকে গুলি করে হত্যা করল, তা কিছুই জানি না।”

হামজা পড়ালেখার পাশাপাশি খুলনায় বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতের বলে জানান তিনি।

রাতে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের দল হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। তবে কারা কী কারণে ওই শিক্ষার্থীকে হত্যা করল, তা জানতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: