সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই সাংবাদিকসহ আলজাজিরার ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে এক লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। খবর আলজাজিরার।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা এবং মানবাধিকার সংগঠনগুলো ‘ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে।

এই হামলায় আরও নিহত হয়েছেন আলজাজিরার ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জনকে আহত করেছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: