সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় এক সেনার মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম কর্মকর্তাদের বরাতে বলছে, সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তেলেঙ্গানার বাসিন্দা ২৮ বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরোজে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেনাবাহিনীর দেয়া তথ্যমতে, ঘটনাটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছেন। তবে, তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: