সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন কিছু শেখার লক্ষ্য নিয়ে পিএসএল খেলতে গেলেন রানা

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন।

পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে এবার প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন রানা। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের কারণে তিনি সময়মতো পাকিস্তান যেতে পারেননি। তবে টেস্ট শেষ হতেই তিনি লিগে যোগ দিচ্ছেন।

পিএসএলে খেলাকে ক্যারিয়ারে বড় সুযোগ হিসেবে দেখছেন এই গতি তারকা। এর আগে তিনি জানিয়েছিলেন, “পিএসএলের মতো একটি টুর্নামেন্ট থেকে অনেক কিছু শেখার আছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: