![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা রবিবার শাহবাগ থেকে সচিবালয়মুখী পদযাত্রা করলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর লাঠিপেটাও করা হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় অযথা বাধা দেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর, মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক হয়। সরকার তাদের নিয়োগের বিষয়ে আদালতে আপিল করেছে এবং কাউকে বাদ দেওয়া হবে না জানালেও, উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।