সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন সম্পর্কে জড়াচ্ছেন? কী করবেন কী করবেন না

ডেইলি সিলেট ডেস্ক ::

যেকোন সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক বোঝাপড়া, যোগাযোগ এবং আবেগ জরুরি। এসবের অভাবে যেকোন সময় সম্পর্ক ভেঙে যেতে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন বা সম্পর্কে জড়ানোর কথা চিন্তা করছেন তাদের জন্য কিছু টিপস শেয়ার করেছেন ভারতীয় রিলেশনশিপ স্পেশালিস্ট রোজ ভিজিয়ানো। যেমন-

১. সম্পর্ক তৈরির আগে দুজনের একসঙ্গে সময় কাটানো প্রয়োজন। তাহলে দুজন দুজনের সম্পর্কে জানতে পারবেন, ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।

২. অনেকেই সঙ্গীকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখেন। সব কিছু বাস্তবে নাও মিলতে পারে। সঙ্গীকে নিয়ে অবাস্তব কোনো তুলনা সম্পর্কে বিপদ ডেকে আনে।

৩. আপনি সঙ্গীকে নিয়ে ঠিক কী ধরনের অনুভূতি বোধ করছেন তা তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিন।

৪. প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি এড়াতে সম্পর্কের প্রথম দিকেই সীমারেখা নির্ধারণ করুন এবং পরস্পর সেটা মেনে চলুন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: