সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপিকে নিষিদ্ধের বিষয়ে যা জানালেন ইসি

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা মাথায় নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সব রাজনৈতিক দলকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় কিছু অসঙ্গতি আছে। সংশোধনের জন্য পর্যালোচনা করছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী ৪ মে হবে। ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় এবং ২৫ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে।

২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের মার্চ থেকে শুরু হয়ে পাঁচ ধাপে ৪৫৫টি উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছিল জুনে। এর মধ্যে মার্চেই চারটি ধাপের ভোট হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: