সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসপাতালে ভর্তি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ থেকে জানানো হয়েছিলো, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য চিকিৎসা করাবেন।

বিবৃতিতে আরো বলা হয়, রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে তাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন।

এদিকে চার্লসকে শুক্রবার সকালের দিকে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে প্রাসাদ থেকে কিছু জানানো হয়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। কারণ তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে।

উল্লেখ্য, চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: