![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
চাঁদপুরের কচুয়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে ওই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে কুয়াশার মধ্যে বাড়ির উত্তর পাশে একটি পুকুরের পাশে তারা খলতে যায়। সেখানেই সবার অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ব কালচোঁ গ্রামে মৃত ওই দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।