সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কলম্বিয়ায় ভূমিধসে ১৮ জনের প্রাণহানি

ডেইলি সিলেট ডেস্ক ::

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১৮ জন প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৩০ জন।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। এতে মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।
কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ৩০ জনের মতো লোক আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমধসে বেশ কিছু লোক আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। তবে তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: