সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবারের মন্ত্রিসভায় বাদ পড়লেন যারা

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে ৩৬ জন সদস্য নিয়ে। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।

যে তালিকায় নেই অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এদের বাদ দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এছাড়া বাদ পড়েছেন ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

নতুন মন্ত্রিসভায় নেই বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এদিকে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন, জাহাঙ্গীর কবির নানক, মেজর জেনারেল (অব:) আবদুস সালাম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ এ আরাফাত, আবদুর রহমান, কর্নেল ফারুক খান, মো. জিয়া উদ্দিন, সাজ্জাদুল হাসান,কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবের হোসেন চৌধুরী, উবায়দুল মোকতাদির, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, জাহিদ ফারুক, আব্দুস শহীদ, সিমির হোসেন রিমি ও ডা. সামন্ত লাল সেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: