সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোটের সময় চার দিনের ছুটির খবরটি ভুয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের সাধারণ ছুটির কথা জানিয়ে যে প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ ঘুরছে, সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে ৭ জানুয়ারি ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটির ঘোষণা বহাল আছে।

ভুয়া প্রজ্ঞাপনে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ থেকে ৮ জানুয়ারি সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, কওমী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ও দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো। ছুটির অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান বলেন, চার দিনের ছুটির ওই প্রজ্ঞাপনটি ভুয়া। প্রকৃত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্ধে সারাদেশে ৭ জানুয়ারি রোববার নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: