সর্বশেষ আপডেট : ৪৬ মিনিট ১২ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোটের দিন ইন্টারনেট স্লো হবে না: ইসি সচিব

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবকটি অপারেটরের ইন্টারনেট স্পিড ফুল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং আশা করছি ইন্টারনেট গতি স্লো হবে না।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেললে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কতগুলো ভোটকেন্দ্র নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবই ফুল স্পিডে চালু থাকবে।

ভোটের দিন ইন্টারনেটের গতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি স্লো হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানানো হবে জানিয়ে মো. জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: