সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে যা বলল জাতিসংঘ

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে মুখ খুলেছে জাতিসংঘ। এ বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, এ ইস্যুতে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি। এছাড়া নিরবিচ্ছিন্নভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। যার মাধ্যমে নির্বাচনে প্রতিজন বাংলাদেশি ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়া ভোট দিতে পারবেন।

বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সম্পর্কে এক সাংবাদিকের (বাংলাদেশি বংশোদ্ভূত) প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: