সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বৃটেনে দৈনিক এক লাখ মানুষের কোভিড সংক্রমণের হুঁশিয়ারি শীর্ষ বিজ্ঞানীর

কয়েক সপ্তাহের মধ্যেই বৃটেনে দৈনিক কোভিড আ’ক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির একজন শীর্ষ বিজ্ঞানী। লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক প্রফেসর জন এডমান্ডস বলেন, সোমবার বৃটেনে কোভিড বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করবে। কোভিডের এই ঢেউ বেশ দীর্ঘ সময় স্থায়ী হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

বিবিসি রেডিও ৪ অনুষ্ঠানে তিনি বলেন, গ্রীষ্ম এবং শরৎ কাল জুড়ে দীর্ঘ সময় এই ঢেউ স্থায়ী হবে। এসময় দৈনিক সংক্রমণের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। এখনই প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের কোভিড শনাক্ত হচ্ছে। এই মহামা’রি সাধারণত প্রতি দুই সপ্তাহে দ্বিগুন আকার ধারণ করে। তাই আম’রা যদি এখন সব নিষেধাজ্ঞা তুলে নেই তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিদিন লক্ষাধিক মানুষ কোভিডে আ’ক্রান্ত হতে পারেন।

তিনি আরও বলেন, আম’রা এমন সময় সব খুলে দিচ্ছি যখন দেশের অনেক মানুষের ভ্যাকসিন গ্রহণ বাকি রয়েছে। এরফলে ভ্যাকসিন না নেয়া মানুষরা এখন আ’ক্রান্ত হবেন। এটি আ’ট’কানোর আর কোনো রাস্তা নেই। তিনি কোভিডের বেটা ভ্যারিয়েন্ট নিয়েও উদ্বেগ দেখান বিবিসির ওই অনুষ্ঠানে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: