সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ৩৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কেরাণীগঞ্জে লাইটার কারখানায় আগুন: পাঁচজনের মরদেহ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় পোড়া গ্যাস লাইটার কারখানা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বিকাল সোয়া ৪টার পর বলেন, এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: