সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডনে ইক্বরা ইন্টারন্যাশনালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক ::

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে লন্ডনের একটি রেস্তোরাঁয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার দাতা, ফাউন্ডার মেম্বার, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও ট্রাস্টিরা অংশ নেন।

সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি ও দারুল উম্মাহ মসজিদের খতিব আবুল হাসনাত চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান, দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী এবং আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সালেহ।

ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ সংস্থার বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি ব্যারিস্টার আহমেদ এ মালেক, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী, সমাজসেবক আব্দাল চৌধুরী, যুবনেতা জাকির এইচ মিল্লাত এবং সাংবাদিক আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার মিসেস রোকিয়া খাতুন, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি নেতা শেরওয়ান কামালি, সমাজকর্মী মাহবুবুর রহমান শামীম, কবি আলা উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অতিথিদের পরিবেশনায় নাশিদ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বাংলাদেশে ইক্বরা ইন্টারন্যাশনালের চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, “বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: