সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক চলছে। বৈঠ‌কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভব‌নে শনিবার (১৪ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার পর বৈঠক‌টি শুরু হয়।

সভাপ‌তিত্ব কর‌ছেন স্পীকার মেজর (অব) হা‌ফিজ উদ্দিন আহ‌মেদ। বৈঠ‌কে আরও যোগ দি‌য়ে‌ছেন বি‌রোধী দ‌লের নেতা ডা. শ‌ফিকুর রহমানসহ ক‌মি‌টির অন্যান‌্য সদস‌্যরা।

বৈঠকে চলমান অধিবেশনের মেয়াদকাল ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্প‌তিবার (১২ মার্চ) থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংস‌দের প্রথম অধিবেশন। ওই অধিবেশনে স্পীকারকে সভাপ‌তি করে কার্য উপ‌দেষ্টা ক‌মিটি গঠন করা হয়। এ দিন গঠন করা হয় আরও চার‌টি ক‌মি‌টি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: