![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর দুদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপাওয়া মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।
বুধবার সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে আটক করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন।
ওসি বলেন, “হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।”
কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ওসি।
পুলিশের উপকমিশনার (লালবাগ) মো তারেক মাহমুদ বলেন, “কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন।
“আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।”