সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা–জুড়ী আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে নির্বাচনের শেষ দিকে নতুন সমীকরণ তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আব্দুন নূর তালুকদার বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার রাতে বড়লেখায় দুই প্রার্থীর সমঝোতা সভায় ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুন নূর তালুকদার ঘোষণা দেন, বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, তার দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারের সমর্থন আদায়ে মাঠে থাকবেন তিনি ও তার দলের কর্মী–সমর্থকরা। সভাটি সঞ্চালনা করেন বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন।

সভায় বক্তব্যে আব্দুন নূর তালুকদার বলেন, নতুন দলের তরুণ প্রার্থী হিসেবে তিনি দিনরাত কাজ করে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন এবং মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করেছেন। গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরের সঙ্গে বিএনপির পূর্ব সমঝোতার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণঅধিকার পরিষদের এই সহযোগিতার যথাযথ মূল্যায়ন করা হবে। নির্বাচনি কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা এবং ভবিষ্যতে বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়নে অংশীদারিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সমঝোতা সভায় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, প্রবাসী বিএনপি নেতা আব্দুস সহিদ, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি বদরুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ সুমন আহমদসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: