সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

থাইল্যান্ডের সামনে ১৬৬ রানের চ্যালেঞ্জ ছুড়ল বাংলাদেশের মেয়েরা

ডেইলি সিলেট ডেস্ক ::

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। ফলে জিততে হলে থাইল্যান্ডকে করতে হবে ১৬৬ রান।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। এরপর আরেক ওপেনার শারমিন আক্তার ৯ বলে ১১ রান করে আউট হন।

দলের বিপর্যয়ের সময় তৃতীয় উইকেটে দৃঢ় জুটি গড়ে তোলেন জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। শুরুতে চাপ সামলে নিয়ে ধীরে ধীরে রান তোলেন এই দুই ব্যাটার। তাদের ১১০ রানের জুটিতে শক্ত ভিত পায় বাংলাদেশের ইনিংস।

ফিফটির দেখা পান দুজনই। জুয়াইরিয়া ফেরদৌস ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে করেন ৫৬ রান। অপরদিকে শবানা মোস্তারি ৪২ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৫৯ রান করেন।

এই জুটি ভাঙার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে রিতুমনি মাত্র ৬ বলে ১৫ রানের একটি ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। এখন জয়ের জন্য থাইল্যান্ড নারী দলের প্রয়োজন ১৬৬ রান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: