![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মদনগৌরী নিবাসী মো. মাশুক আহমদ ইন্তেকাল করেছেন।
শনিবার (১৭জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুলাউড়া শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছু দিন থেকে দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ও নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।