![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোররাতের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। সোমবার ২৪ নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে দলটি রুনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখানে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বোবারতল ফেকুছড়া গ্রামের মতিউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)–কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে দেলোয়ারের বাড়ি থেকে সর্বমোট ৯১৪৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে ৪৫টি কালো পলিজিপার প্যাকেটে ২০০ করে মোট ৯০০০ পিস এবং একটি প্যাকেটে ১৪৪টি গোলাপি রঙের ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই (নি.) মো. লোকমান হোসেনসহ র্যাব-৯–এর সঙ্গীয় ফোর্স।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।