সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ২১ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রুহিত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিলেটের শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রুহিত সিলেটের শাহপরাণ থানাধীন খাদিম চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শুক্রবার নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রুহিতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সে জামিনে বের হয়। আরেকটি মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার সিলেট অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: