সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আবেগী বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা বিশ্বজয়ী তারকা ফুটবলারের

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বিতীয় দফায় দু’বছরের অধ্যায় শেষে আবারও বেনফিকাকে বিদায় বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির হয়ে শেষ লিগ ম্যাচ খেলার পর এক আবেগঘন বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার।

শনিবার (১৭ মে) ব্রাগার বিপক্ষে লিগের শেষ ম্যাচে বেনফিকার হয়ে মাঠে নামেন ডি মারিয়া। তবে শেষটা রাঙানো হয়নি জয় দিয়ে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থেকে শেষ করতে হয়েছে বেনফিকাকে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে শিরোপা গেছে স্পোর্টিং সিপির ঝুলিতে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ডি মারিয়া লেখেন, ‘এটা সে ফলাফল নয়, যেটা আমরা চ্যাম্পিয়নশিপে চেয়েছিলাম। লক্ষ্যে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা বেশ কষ্ট দেয় যখন লম্বা একটি বছর এভাবে শেষ করতে হয়। এ জার্সিতে এটা আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবার পরতে পেরে আমি বেশ গর্বিত।’

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বেনফিকার হয়ে প্রথম দফায় খেলেছিলেন ডি মারিয়া। এরপর তিনি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসে খেলেছেন। ২০২৩ সালে আবারও বেনফিকায় ফিরে আসেন তিনি।

তবে বেনফিকার হয়ে এটাই ডি মারিয়ার একেবারে শেষ ম্যাচ নয়। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির মুখোমুখি হবে বেনফিকা। সেই ম্যাচে ডি মারিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। এরপর জুন-জুলাইয়ে তিনি অংশ নিতে পারেন ফিফা ক্লাব বিশ্বকাপে, যেটি হতে যাচ্ছে তার ইউরোপীয় ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

এদিকে তার ভবিষ্যৎ নিয়ে চলছে জোর গুঞ্জন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরতে পারেন ডি মারিয়া। অন্যদিকে ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন এই আর্জেন্টাইন উইঙ্গার।

একটি যুগের অবসানের পথে ডি মারিয়া। তবে ফুটবলপ্রেমীদের প্রশ্ন শেষটা কোথায় হবে? মাতৃভূমির ক্লাবে, নাকি বন্ধুর পাশে আমেরিকায়?

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: