সর্বশেষ আপডেট : ৫১ মিনিট ১৭ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উইমেন্স মডেল কলেজে অভিভাবক সমাবেশ : বার্ষিক’র ফল প্রকাশ

“ভালো ফলাফল তখনই সম্ভব, যখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একসাথে কাজ করেন।”-অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার

উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের দিকে নয়, বরং মানবিকতা, দায়িত্ববোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের দিকেও উদ্বুদ্ধ করতে চাই। অভিভাবকদের সঙ্গে আমাদের এই সমাবেশ কেবল ফলাফল জানার উপলক্ষ নয়, বরং একটি যৌথ অঙ্গীকারের ক্ষেত্র-যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে আগামীর প্রজন্মের, বিশেষ করে মেয়েদের জন্য, একটি সুন্দর, আলোকিত ও শিক্ষাবান্ধব সমাজ নির্মাণে কাজ করবেন।”

১৭ এপ্রিল বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ-২০২৫। উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামাম ও বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিক রাসেলের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাহমিনা ফেরদৌসী ঝুলন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব ফয়েজ আহমদ, একাদশ শ্রেণির ক্লাসটিচারগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উইমেন্স মডেল কলেজের চিফ অ্যাকাউন্টস অফিসার জনাব সালেহ আহমদ। আলোচনার শুরুতে ক্লাসটিচারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিক রাসেল, অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব জবরুল জিতু এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব ফয়েজ আহমদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাহমিনা ফেরদৌসী ঝুলন। সবশেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। তার বক্তব্য শেষে অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ ও মতামত প্রদান করেন ‘এ’ সেকশনের শিক্ষার্থী ফাতেমা জেরিনের অভিভাবক জনাব মুহাম্মদ আব্দুল খালিক, ‘বি’ সেকশনের শিক্ষার্থী খাদিজার অভিভাবক জনাব আব্দুল মালিক, ‘ই’ সেকশনের শিক্ষার্থী সামিয়ার তাসনিমের অভিভাবক জনাব ফাইজুর রহমান চৌধুরী ও ‘বি’ সেকশনের শিক্ষার্থী সামিয়া সানজিদার অভিভাবক জনাব তারেক আহমেদ।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী থেকে প্রতি বিভাগের সেরা তিনের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছে ফারজানা আক্তার মেঘলা, দ্বিতীয় জুবাইদা বিনতে জিলানী এবং তৃতীয় আফরিদা ইসলাম। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছে সাজেদা আক্তার তনিমা, দ্বিতীয় খাদিজা বেগম এবং তৃতীয় রায়হানা খানম। বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছে সাহারা পপি, দ্বিতীয় হাবিবা জান্নাত তুহি এবং তৃতীয় অমৃতা দাস ঐশী।

প্রতি বছরের ন্যায় বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড ও বেস্ট এটেন্ডেন্স এওয়ার্ড প্রদান করা হয়। এবছরে বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড-২০২৫ পেয়েছে ‘এ’ সেকশনের শিক্ষার্থী ফারজানা আক্তার মেঘলা। বেস্ট এটেন্ডেন্স এওয়ার্ড পেয়েছে তিনজন রেহেনা আক্তার স্বর্ণা, তামান্না বেগম এবং রওনক রশিদ রিচি।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের তিন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: