সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ আহত ২০

ডেইলি সিলেট ডেস্ক ::

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়র জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: