সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সড়কে ট্রাকের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধা কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. সমরুন নেছা (৬০)।

আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার সময় ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের উত্তরে পাকা রাস্তার উপর সমরুন বেগমকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: